• আন্তর্জাতিক

টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে ১ হাজার ৫০০ জন পর্যটক আটকা পড়েছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের গেটওয়ে হিসেবে পরিচিত লুকলা বিমানবন্দরে টানা তৃতীয় দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকায় এই চরম ভোগান্তি তৈরি হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

‎সরকারি সূত্রের বরাতে জানা গেছে, নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে গত তিন দিন ধরে একটানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ এবং কম দৃশ্যমানতার কারণে তেনজিং-হিলারি বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে সব বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

‎সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা পিটিআইকে জানিয়েছেন,ট্রেকিং সেরে যে সকল পর্যটক তিন দিন আগে লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে ফেরার কোনো ফ্লাইট পাননি। পর্যটনের মৌসুমে প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করলেও বর্তমানে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। লুকলা এবং আশপাশের হোটেলগুলো এখন আটকে পড়া পর্যটকদের ভিড়ে পূর্ণ।

‎নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার নিশ্চিত করেছেন, কেবল তাদের বিমান সংস্থা থেকেই টিকিট বুক করা অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক বর্তমানে লুকলায় আটকা পড়েছেন।

‎আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী দু’দিন কোশিসহ অন্যান্য কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo