• আন্তর্জাতিক

এপেক শীর্ষ সম্মেলনে শি'র সঙ্গে বৈঠক হবে লি'র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এপেক শীর্ষ সম্মেলনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউংয়ের সঙ্গে আজ শনিবার (১ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে এশিয়ার এই সম্মেলনে বেইজিং ও ওয়াশিংটন তাদের মধ্যে চলতে থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি টানতে সম্মত হয়েছিল। খবর এএফপির।

‎দক্ষিণ কোরিয়ার গেওংজুতে অনুষ্ঠিত হতে থাকা এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন অর্গানাইজেশনের (এপেক) সম্মেলনের শেষ দিনে সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং। গত কয়েক যুগের মধ্যে এটা চীনের প্রেসিডেন্টের প্রথম কোরিয়া সফর।

‎এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আরেক শহর বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি। ওই আলোচনার পর যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ট্রাম্প। আর এরফলে এখন সম্মেলনের কেন্দ্রীয় ভূমিকায় চলে এসেছেন শি জিনপিং। তিনি এখন আধিপত্যবাদের বিরুদ্ধে বেইজিংকে রক্ষাকর্তার ভূমিকায় তুলে আনতে জোর দিচ্ছেন।

‎আজ সম্মেলনের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে শি জিনপিং জানান, আগামী বছরের এপেক সম্মেলন হবে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে।

‎এর আগে শুক্রবার শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা সম্পর্ককে নতুন ও সঠিক পথে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও তার বৈঠক হয়।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo