• আন্তর্জাতিক

‎ইসরাইলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানিজ প্রেসিডেন্টের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এক পৌর কর্মীকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।  এ ঘটনার পর সেনাবাহিনীকে যেকোনো ইসরাইলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।  খবর মেহের নিউজের। 

‎লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ড্রোন ও সাঁজোয়া যানসহ ইসরাইলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায়। সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয়।

‎ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের’ লক্ষ্যে অভিযান চালিয়েছে। তবে ওই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল—এর স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ভবনের ভেতরে এক ‘সন্দেহভাজনের’ মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয়। তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

‎ইসরাইলের অভিযান নিয়ে লেবাননে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু প্রায়ই ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায়।

‎গত রাতের ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরাইলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন।

‎দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরাইলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের হামলা ‘লেবাননের সার্বভৌমত্ব ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নগ্ন লঙ্ঘন।

‎ইসরাইলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্লিদা ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরাইলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষায় ব্যর্থতার প্রতিবাদ জানান।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo