• লিড নিউজ
  • জাতীয়

‎চরমপন্থি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চরমপন্থা ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতি ও যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

‎বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা ডায়ালগের বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

‎পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি ও ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে উগ্রবাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত গোয়েন্দা তথ্য বিনিময়, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা ও কার্যকর আর্থিক নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

‎বাংলাদেশের অবস্থান তুলে ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের ভেতরে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর নির্যাতন ও সহিংসতার কারণে ঢাকা ১৩ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে।

‎তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্রিয় থাকার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করেন, দীর্ঘ অনিশ্চয়তা এই জনগোষ্ঠীকে চরমপন্থি গোষ্ঠীর শোষণের ঝুঁকিতে ফেলতে পারে। যা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে।

‎অধিবেশনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী, কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক সংস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন।

‎পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাহরাইনে দেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. হুমায়ুন কবির।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo