• লিড নিউজ
  • জাতীয়

‎ঘূর্ণিঝড় ‘মন্থা’: বৃষ্টি হতে পারে যেসব জেলায়

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বিকাল ৫টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে।

‎শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেরিভায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

‎পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে সম্ভব্য বৃষ্টিপাত নিম্নরূপ :

‎সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ, সিলেট জেলার মেঘালয় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

‎ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নেত্রকোনা জেলার কোনো-কোনো উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকাল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

‎রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার ওপরে।

‎রাজশাহী বিভাগ: সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার ওপরে।

‎ঢাকা বিভাগ: আজ টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর ওপরে দুপুর ৩টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

‎খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলা এবং ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‎বরিশাল বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‎চট্রগ্রাম বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo