• শিক্ষা

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার ‎

  • শিক্ষা

ফাইল ছবি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

‎গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

‎অফিস আদেশে বলা হয়েছে, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান (সুপ্ত), শহীদ জিয়াউর রহমান হল–১ এর আবাসিক ছাত্র, র‍্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান, সংঘটিত করা, সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।

‎একই অভিযোগে জড়িত থাকার কারণে মৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদ , শহীদ জিয়াউর রহমান হল–১ এর আবাসিক ছাত্র, এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।

‎এছাড়া কৃষি অনুষদের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশা, কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী, ঘটনার মূল উস্কানিদাত্রী এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করায় তাঁকেও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।‎

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস বা হলে অবস্থান করতে পারবে না।

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo