• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

‎রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য এসেছে। ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় এসেছে।

‎ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। তারা বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করবে।

‎বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে জানান, আইএমএফ দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং বর্তমান স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

‎তিনি বলেন, আইএমএফ দলটি উল্লেখ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

‎তিনি আরও বলেন, ‘আইএমএফ প্রতিনিধি দল এই অগ্রগতির প্রশংসা করেছে। তবে এই প্রবণতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।’

‎বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত চলমান সংস্কার প্রক্রিয়া এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা ওপর জোর দেয়া হয়।

‎বৈঠকে আলোচ্য মূল বিষয়গুলোর মধ্যে ছিল তারল্য পর্যবেক্ষণ, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান বাস্তবায়ন, নির্দিষ্ট কিছু ব্যাংকে আমানত উত্তোলনে বিধিনিষেধ এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা।

‎এর আগে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থ বিভাগে ম্যাক্রো-ইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

মন্তব্য (০)





image

ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম

১

নিউজ ডেস্কঃ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাংলাদেশের সর...

image

‎ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম

২

নিউজ ডেস্কঃ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাংলাদেশের সর...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাং...

image

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

৪

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তর...

image

‎বাজারে ছুটির প্রভাব, ক্রেতা কমলেও নাগালের মধ্যে আসেনি সব...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির রেশ কাটেনি...

  • company_logo