ফাইল ছবি
নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে। এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
গত ১৬ নভেম্বর থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। এই একই দামে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিক্রি হচ্ছে স্বর্ণ।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
নিউজ ডেস্ক : দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার পাওনা দ্রুত ফে...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নি...
নিউজ ডেস্ক : বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দেশের বাজারে আবারও বেড়েছে...
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে অতিরিক্ত দামে জ্...
নিউজ ডেস্ক : নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্...

মন্তব্য (০)