• লাইফস্টাইল

‎অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে ভিটামিন ‘ই’

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইভিয়ন ক্যাপসুল ভিটামিন ‘ই’ ক্যাপসুল নামে পরিচিত। এর রয়েছে নানা ধরনের বৈশিষ্ট্য। তার মধ্যে অন্যতম হচ্ছে—এটি ত্বক ও চুল মসৃণ করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা ও দাগ কমাতে, চুল মজবুত করতে এবং নখের ভঙ্গুরতা দূর করতেও ভীষণ উপকারী। 

‎এ ছাড়া অকাল বার্ধক্য ঠেকাতে ভিটামিন ‘ই’ ক্যাপসুল বেশ কার্যকরী। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ভিটামিন 'ই' রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সাহায্য করে। নিয়মিত ভিটামিন 'ই' ক্যাপসুল ত্বকে মালিশ করলে ত্বক টান টান হয়। এ ছাড়া শরীরের আরও নানা উপকারে যে ভিটামিন 'ই' কাজে আসে, তা হয়তো অনেকেরই অজানা রয়েছে।

‎প্রতিদিন যারা রান্না করেন কিংবা কাপড় কাচেন তাদের নখের ওপর বাড়তি চাপ পড়ে। তাই একটুতেই যত্ন করে বড় করা নখ ভেঙে যেতে পারে। সে কারণে অনেক সময় নখের মধ্যে হলুদ দাগছোপও পড়ে যায়। তাই এই নখ ভালো রাখতে কাজে আসে ভিটামিন 'ই' ক্যাপসুল। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখ ও নখের চারপাশে ভিটামিন 'ই' ক্যাপসুল ভালো করে মালিশ করে নিলে নখ সুস্থ ও সুন্দর থাকবে।

‎এ ছাড়া রাতে ঘুমানোর আগে অনেকেই নাইটক্রিম কিংবা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। এই ক্রিমের মধ্যে একটি ভিটামিন 'ই' ক্যাপসুল মিশিয়ে দিলে সিরামের কাজ করবে। ত্বক আর্দ্র থাকবে।

‎আর মাথার চুল লম্বা করতে ও তা যত্ন করতে চাইলে ব্যবহার করতে পারেন ভিটামিন 'ই' ক্যাপসুল। চুলে নিয়মিত যে তেল ব্যবহার করেন, তার সঙ্গে ভিটামিন 'ই' ক্যাপসুল মিশিয়ে সপ্তাহে দুদিন মাথায় মাখুন। ২-৩ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে দ্রুত চুল বৃদ্ধি পাবে।

মন্তব্য (০)





image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

image

মেটাবলিক সিন্ড্রোম কী, এতে ঝুঁকি কী? সুস্থ থাকতে জীবনযাত্...

নিউজ ডেস্ক : মেটাবলিক সিন্ড্রোম হলো কয়েকটি শারীরিক ঝুঁকির সমষ্টি, যা এক...

  • company_logo