• আন্তর্জাতিক

এবার নতুন দিকে মোড় নিল শতাব্দীর ভয়াবহ ঝড় ‘মেলিসা’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জ্যামাইকায় রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছে ‘শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়’ মেলিসা। এবার এই হ্যারিকেন নতুন দিকে মোড় নিয়েছে বলে জানাচ্ছে আমেরিকান সংবাদ মাধ্যম।

‎এই ঝড়কে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিউ হোপ শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি ভূমিতে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিলোমিটার), যা ক্যাটাগরি–৫ মাত্রার চেয়ে অনেক বেশি। এবার তা কিউবায় আঘাত হানতে চলেছে।

‎জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সিএনএনকে জানান, ঝড়ে হাসপাতাল, বাড়িঘর ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে, বিশেষ করে সেন্ট এলিজাবেথ এলাকায় প্রায় পুরো অঞ্চলই পানিতে তলিয়ে গেছে। দ্বীপজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

‎ডব্লিউএমও মেলিসাকে ‘ইতিহাসের সবচেয়ে ধীরগতির ও তীব্র’ ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে। ইতিমধ্যে এটি ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতজনের প্রাণ নিয়েছে—জ্যামাইকার তিনজন, হাইতির তিনজন ও ডোমিনিকান রিপাবলিকের একজন। আরও একজন নিখোঁজ বলে জানা গেছে।

‎ডব্লিউএমও–এর সাইক্লোন বিশেষজ্ঞ আন-ক্লেয়ার ফঁতাঁ জানিয়েছেন, জ্যামাইকার কিছু এলাকায় বৃষ্টিপাত ৭০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা দ্বীপটির বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টির প্রায় দ্বিগুণ। এতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

‎জ্যামাইকা পেরিয়ে এখন মেলিসা কিউবার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি এখনো ক্যাটাগরি–৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের প্রভাবে কিউবায় ভয়াবহ বাতাস, জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

‎ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে কিউবা সরকার। দেশজুড়ে দুর্যোগ প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo