ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২১৭৮ মিলিয়ন বা ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২১৭৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২১০৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭৩৫০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...
নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...
নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...
নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...
নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজা...

মন্তব্য (০)