ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি এমন গুঞ্জন রটে যায়।
এব্যাপারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এদিকে আমার আর আমার প্রেমিকের (তিনিই স্বামী) হাতের ছবি দিচ্ছি। লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দিল।’
অভিনেত্রী বলেন এই চাউর হওয়া এই গুঞ্জন ভাঙতেই কার সঙ্গে প্রেম করছেন তার নাম সামনে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করে এমন গুঞ্জন রটে যাওয়ায় প্রেমিককে প্রকাশ্যে আনি। এতে সবার ভুল ভাঙে।’
সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় ফারিণকে। তবে এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। ফারিণ বলেন, ‘দেখুন, আমি না একেবারেই রাজনীতিমনস্ক নই। বেশি কথা বলতেও ভালোবাসি না। ফলে এ বিষয়টি নিয়ে খুব বেশি বলতে পারব না। বলতে চাইও না। আর আমার মনে হয়, একজন শিল্পীর এত জটিল বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।’
বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান! জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অ...
বিনোদন ডেস্ক : মিশসের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে রেফারিং ও ভ...
বিনোদন প্রতিবেদক: দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহ...
বিনোদন প্রতিবেদক: নাটক - চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল জয়ীতা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভ...

মন্তব্য (০)