• জাতীয়

‎মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন নিহত হওয়ার পর মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
‎
‎সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
‎
‎রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য একটি উচ্চমানের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
‎
‎আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, রিটে অতীতের অনুরূপ দুর্ঘটনার ঘটনাগুলোও আদালতের সামনে উপস্থাপন করা হবে, যাতে এসব অব্যবস্থাপনা ও অবহেলার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে প্রাণহানির ঝুঁকি প্রতিরোধ করা যায়।
‎
‎উল্লেখ্য, গতকাল (রোববার, ২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন এবং দুজন আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়...

১

নিউজ ডেস্কঃ   রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স...

image

গণ-অভ্যুত্থানের পরও রাজনীতিতে সহিংসতার অবসান হয়নি: ইফতেখা...

২

নিউজ ডেস্কঃ    জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ...

image

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে ...

৩

নিউজ ডেস্কঃ   সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্...

image

আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যাসহ চাঞ্চল্যকর মামলা চূড়ান্ত...

৪

নিউজ ডেস্কঃ দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামল...

image

‎বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ‎

৫

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলা...

  • company_logo