• লিড নিউজ
  • জাতীয়

‎দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‎
‎সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে তিনি এ কথা বলেন।
‎
‎অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।
‎
‎পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়াতে আলোচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। ওষুধ, পাট, কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমবে। সবচেয়ে বেশি জোর দিচ্ছি পাট আমদানিতে।
‎
‎এদিকে, বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য রফতানি নিয়ে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের পিএইচএ।

মন্তব্য (০)





image

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়...

১

নিউজ ডেস্কঃ   রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স...

image

গণ-অভ্যুত্থানের পরও রাজনীতিতে সহিংসতার অবসান হয়নি: ইফতেখা...

২

নিউজ ডেস্কঃ    জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ...

image

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে ...

৩

নিউজ ডেস্কঃ   সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্...

image

আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যাসহ চাঞ্চল্যকর মামলা চূড়ান্ত...

৪

নিউজ ডেস্কঃ দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামল...

image

‎বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ‎

৫

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলা...

  • company_logo