ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
এ সময় ইসি সচিব জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এ সপ্তাহেই হবে।
এছাড়া গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি বলেও জানান আখতার আহমেদ।
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স...
নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ...
নিউজ ডেস্কঃ সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্...
নিউজ ডেস্কঃ দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামল...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলা...

মন্তব্য (০)