ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এ উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যানসারে। দেশে বছরে ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন যার মধ্যে পঞ্চাশ শতাংশই মারা যান। তাই এর প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা। জানান, দ্রুত শনাক্ত করা গেলে পুরোপুরি নিরাময় সম্ভব স্তন ক্যানসার। এছাড়া দেশেই স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা হয় বলেও জানান চিকিৎসকরা।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...
নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...
নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

মন্তব্য (০)