• লিড নিউজ
  • জাতীয়

‎সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ চারটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এছাড়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।

‎এসময় তিনি বলেন, ‘১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে থাকা দুটি গুমের মামলার শুনানির তারিখ ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।’ এর আগে এ মামলায় ২০ নভেম্বর দিন ধার্য ছিলো। পাশাপাশি গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়েও ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

‎এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১২তম দিনে মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo