• জাতীয়

রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধ, যা বলল তিতাস

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

‎কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ ঢাকার একাধিক এলাকায় এ গন্ধ অনুভূত হচ্ছে বলে জানা গেছে।

‎তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান গণমাধ্যমে জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে। এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব।

‎তিনি বলেন, আতঙ্কিত না হয়ে কোনো এলাকায় গ্যাসের গন্ধ পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন।আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo