• জাতীয়

‎ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
‎
‎শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার পর জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।
‎
‎বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
‎
‎জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
‎
‎জানা গেছে, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে এনসিপি ও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলাদা ব্রিফিংয়ের কথা রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo