• লিড নিউজ
  • জাতীয়

‎লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহের শেষে বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নিলে এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‎শনিবার (২৫ অক্টোবর) সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়। সম্প্রতি আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, তবে তা বিলীন হয়ে যায়।

‎আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাবে না। নিম্নচাপে রূপ নিলে দেশের উপকূলে এর আংশিক প্রভাব পড়তে পারে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

‎এদিকে, আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি, কমতে পারে রাতের তাপমাত্রাও।

‎পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

‎আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সাংবাদিকদের বলেন, ‘নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo