• লিড নিউজ
  • শিক্ষা

দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসু জিএস

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে। বহিঃশত্রুর আক্রমণ, আমাদের নিজেদের মধ্যে দুর্নীতির যে করালগ্রাস, নিজদের নৈতিক মানের যে অবনতি, এই সবকিছুর কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।

‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবতো না। আপনারা দেশকে নিয়ে যে কল্পনা করেন, সে জায়গায় সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।

‎চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

‎কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo