• লিড নিউজ
  • জাতীয়

পরিসংখ্যান তৈরিতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হবে: পরিকল্পনা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরি করা এক ধরনের বিনিয়োগ। তাই পরিসংখ্যান তৈরিতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হবে। তিনি বলেন, ‘তথ্যের সুরক্ষা ও নৈতিকতার বিষয়েও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে।’

‎সোমবার (২০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ও বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা বলেন।

‎পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‎বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৫ এর এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’। এ বিষয়ের মাধ্যমে মূলত মানসম্মত ও যথাযথ পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. আনিসুজ্জামান চৌধুরী এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

‎পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারাত্নে।

‎প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও মান বজায় রাখা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। বর্তমানে বিবিএস আন্তর্জাতিক মানদণ্ড মেনে তথ্য সংগ্রহ ও প্রকাশ করছে। তবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আরও স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

‎উপদেষ্টা বলেন, ‘নতুন নীতিমালা অনুযায়ী কোনো উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়াই বিবিএস এখন থেকে নিজস্ব উদ্যোগে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও অন্যান্য সূচক প্রকাশ করতে পারবে।’

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo