ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনী সেনাবাহিনী বর্তমানে যেভাবে মোতায়েন রয়েছে সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে।
আখতার হোসেন বলেন, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে দেড় লাখ। আরও বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হত কিন্তু এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। প্রস্তাব হলো, ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে চারদিন মোতায়েনের, এটা আমরা পরীক্ষা করে দেখব।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...
নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...
নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

মন্তব্য (০)