• লিড নিউজ
  • জাতীয়

বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না: ইসি আনোয়ারুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ১৯ অক্টোবর) সকালে সিলেটে তিনি কথা বলেন।

‎আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন এবার কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না। নির্বাচন কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে করবে না।’

‎তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, আপনাদের সবার সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয় সেজন্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।’

‎তিনি আরও বলেন, ‘বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পরবে না। আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি।’

‎কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, তাই নির্বাচনের আসার সিদ্ধান্তসহ সবকিছুই স্থগিত রয়েছে।’

‎এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সে প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo