• লিড নিউজ
  • জাতীয়

শাহজালালে আগুন: শাহ আমানতে যাত্রীদের ভোগান্তি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের এই বিমানবন্দরে দেখা যায়, মধ্যপ্রাচ্যগ্রামী শতাধিক প্রবাসী যাত্রী অলস সময় কাটাচ্ছেন। তারা ফেনী, কুমিল্লা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং অসংখ্য যাত্রী মালামালের ট্রলিতে বসে আছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ও ডোমেস্টিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৪টি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক ফ্লাইট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় চট্টগ্রামের পাশাপাশি সিলেট-কলকাতায়ও বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।

চট্টগ্রামে এসব ফ্লাইট নামায় এবং সেখান থেকে ছেড়ে গিয়ে ঢাকায় ট্রানজিট থাকা ফ্লাইটগুলোর উড়োজাহাজ আপাতত ছেড়ে যাচ্ছে না। দুবাই ও শারজাগামী দুইটি ফ্লাইটের যাত্রী চেক-ইন আপাতত বন্ধ রয়েছে। যার ফলেই সেখানে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আর ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

এদিকে, চট্টগ্রাম থেকে দুবাইয়ের আবুধাবিগামী প্রবাসী যাত্রী নাছির উদ্দিন রায়হান বলছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ওঠার ৫ মিনিট পর জানা যায় ঢাকায় বিমানবন্দরে আগুন। তাৎক্ষণিকভাবে বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo