• লিড নিউজ
  • জাতীয়

কার্গো ভিলেজে আগুন ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে অবতরণ করল আট ফ্লাইট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের এয়ারফিল্ড আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত মোট আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঢাকাগামী আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।

এর আগে বিকেলে চারটি ফ্লাইট— দুটি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। সব মিলিয়ে মোট আটটি ফ্লাইট এখন পর্যন্ত বিকল্প হিসেবে চট্টগ্রামে নেমেছে।

শাহ আমানত বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অবতরণ করা ফ্লাইটগুলো নিরাপদে অবতরণ করেছে, যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ভয়াবহ আকার ধারণ করায় সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পোশাক শ্রমিকদের আন্দোলন: পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধান...

১

নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...

image

নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্...

২

নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শ...

৩

নিউজ ডেস্ক :  অবৈধ সম্পদ অর্জন ও অর্থ ...

image

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত...

৪

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্ম...

image

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত ...

৫

নিউজ ডেস্ক : দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস...

  • company_logo