• লিড নিউজ
  • শিক্ষা

এইচএসসি রেজাল্ট ২০২৫: জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছেন মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী, পাশের হার ৫৮.৮৩ শতাংশ। 

গত বছর ১১ টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এবার পাশের হার কমেছে ১৮.৯৫ শতাংশ। 

এ বছর ছাত্রীদের পাশের হার ৬২.৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার হাজার ৪৪ জন ছাত্রী। আর ছাত্রদের পাশের হার ৫৪.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

মোট ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেননি। ৩৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo