• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই সনদ মস্ত বড় সম্পদ, কলম ও ছবি জাদুঘরে থাকবে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে এবং সেটি উৎসবমুখর হবে। সেজন্য যা যা করা দরকার সেটি সরকার করবে বলে জানিয়েছেন তিনি।

‎তিনি বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন।

‎শুক্রবার ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তাতে সবাই (বিভিন্ন রাজনৈতিক দল) উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে উল্লেখ করে তিনি বলেন, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র জনতার যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসেবে এটা সঠিকভাবে রচিত হলো।

‎“জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবিসহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইলো। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। এগুলো প্রত্যেকের কাছে যেন যায়,” বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি।

‎প্রধান উপদেষ্টা বলেন, এখানে (কমিশনের বৈঠকগুলোতে) যে বিতর্কগুলো করেছেন সেগুলো অমূল্য সম্পদ। এগুলো স্কুল কলেজে ও জনসাধারণের জন্য সহজ করে প্রচার করতে হবে।

‎“এটা গুটিকতক রাজনৈতিক নেতার বিষয় না, গোটা জাতির বিষয়। আমরা সবাই উৎসবমুখর হয়ে যাবো। সই করবো। জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে,” বলছিলেন তিনি।

মন্তব্য (০)





image

‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমা...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

‎অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের ...

নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল ...

image

‎আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবিলা ...

নিউজ ডেস্কঃ আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট ম...

image

‎দেশে জুড়ে আগামী পাঁচ দিনের বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের...

নিউজ ডেস্কঃ সিলেট-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত...

image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

  • company_logo