• জাতীয়

তৃতীয় দিনের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলছে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি। আজ (বুধবার, ১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি চলছে কর্মবিরতি।

‎একই দাবিতে ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো- মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

‎এর আগে গতকাল (মঙ্গলবার) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানা হলে তারা শাহবাগে অবস্থান নেবেন। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।

‎উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ার প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।

মন্তব্য (০)





image

‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমা...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

‎অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের ...

নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল ...

image

‎আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবিলা ...

নিউজ ডেস্কঃ আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট ম...

image

‎দেশে জুড়ে আগামী পাঁচ দিনের বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের...

নিউজ ডেস্কঃ সিলেট-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত...

image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

  • company_logo