• লিড নিউজ
  • জাতীয়

ইতালির রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
‎
‎প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।
‎
‎জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। রোম ফিউমিসিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
‎
‎সোমবার এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
‎
‎এছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য (০)





image

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

১

নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...

image

পোশাক শ্রমিকদের আন্দোলন: পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধান...

২

নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...

image

নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্...

৩

নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শ...

৪

নিউজ ডেস্ক :  অবৈধ সম্পদ অর্জন ও অর্থ ...

image

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত...

৫

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্ম...

  • company_logo