• লিড নিউজ
  • জাতীয়

সরকারের অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারের অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই বলেও মন্তব্য করেন তিনি।

‎আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব কথা জানান।

‎শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। যদি দামের তারতম্য ঘটে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

‎গত সোমবার ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

‎নতুন হারে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৫ টাকা হয়েছে, আর খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৭ টাকা হয়েছে। এছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯৪৫ টাকা হয়েছে, এবং পাম তেলের দাম লিটার প্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা হয়েছে।

‎তাদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, বাজারে তেলের দাম বাড়ানোর কোনো অনুমোদন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

মন্তব্য (০)





image

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংল...

image

‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমা...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

‎অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের ...

নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল ...

image

‎আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবিলা ...

নিউজ ডেস্কঃ আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট ম...

image

‎দেশে জুড়ে আগামী পাঁচ দিনের বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের...

নিউজ ডেস্কঃ সিলেট-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত...

  • company_logo