ফাইল ছবি
নিউজ ডেস্ক : রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১১ অক্টোবর) নতুন করে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, রোববার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।’
ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দে...
নিউজ ডেস্ক : ইন ও প্রশাসন বিষয়ে পাঁচ মাসব্যাপী এক প্রশিক্ষণের জন্য ৮০ জন...
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত...
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআই...
নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পাঁচজন জেলা ...

মন্তব্য (০)