• শিক্ষা

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২২তম ইন্টার্নশিপের উদ্বোধনী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ২২তম ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত দত্ত গুপ্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অনুষ্ঠানে ইন্টার্নশিপের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির।

ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, “আমাদের ৫০ জন শিক্ষার্থী এবার বিদেশে ইন্টার্নশিপে যাচ্ছে। আগামী বছর আশা করি এই সংখ্যা ১০০ হবে। শিক্ষার্থীদের উচিত সততা, আন্তরিকতা আর সময়ানুবর্তিতা ধরে রাখা—এটাই প্রকৃত পরিচয়। সুযোগগুলো কাজে লাগাও, লগবুক ঠিকভাবে পূরণ করো এবং তত্ত্বাবধায়কের স্বাক্ষর নাও। দেশের ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় আচরণে ভদ্রতা আর পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি।”

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “তোমরা বিদেশে যাচ্ছো—মানে তোমরাই বাকৃবির মুখপাত্র। তোমাদের প্রতিটি আচরণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি প্রতিফলিত হবে। তাই এমন কিছু করো না যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়।”

তিনি আরও বলেন, “আগে পাঠ্যক্রমে ইন্টার্নশিপ ছিল না, এখন তোমরা সরাসরি সরকারি খামার, বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রামে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নিচ্ছো। এটা শেখার জন্য দারুণ একটা সুযোগ, যেটা ভবিষ্যতের ক্যারিয়ারেও কাজে দেবে।”

উল্লেখ্য, এ বছর ভেটেরিনারি অনুষদের ১৯৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে ইন্টার্নশিপ করবেন। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, জার্মানি ও নেপালসহ ছয়টি দেশে ইন্টার্নশিপে অংশ নেবেন।

মন্তব্য (০)





image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

‎সকল মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি...

নিউজ ডেস্কঃ দেশের সকল স্তরের মাদ্রাসায় আগামী ৫ আগস্ট &l...

image

যেভাবে তৈরি হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র

নিউজ ডেস্ক : চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বিজ্ঞান বিভাগের একটি বিষয়ের প্রশ্নপত্রে এক...

image

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা ...

image

‎বুধবার লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ...

  • company_logo