ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (৩ অক্টোবর) এক শোক বার্তায় উপাচার্য বলেছেন, মহান ভাষা আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা পালন করেছিলেন।
ভাষা আন্দোলনে তাঁর এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস, কবিতা ও প্রবন্ধসহ শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর এসব লেখা নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ভাষা সৈনিক আহমদ রফিক বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইর...
নিউজ ডেস্ক : অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা ১ ...
নিউজ ডেস্ক : লটারিতেই ফিরছে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভ...
নিউজ ডেস্ক : বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ...

মন্তব্য (০)