• আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার।

‎শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপিসহ একাধিক গণমাধ্যম।

‎যুদ্ধবিরতি পর্যব্ক্ষেক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।

‎এদিকে, এরইমধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo