• আন্তর্জাতিক

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি, স্বাগত জানাল জাতিসংঘ ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরাইলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। হামাসের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

‎মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব ‘হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং এতে উৎসাহিত হয়েছেন’।

‎ডুজারিক বলেন, ‘মহাসচিব সব পক্ষকে গাজায় চলমান সংঘাত শেষ করার সুযোগটি গ্রহণ করার আহ্বান জানান এবং কাতার ও মিশরকে মধ্যস্থতাকারী ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।’

‎তিনি আরও বলেন, মহাসচিব তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির তাত্ক্ষণিক ও শর্তহীন মুক্তি, এবং অবাধ মানবিক সহায়তার নিশ্চয়তা। ‘জাতিসংঘ এই লক্ষ্যগুলো অর্জনে সকল প্রচেষ্টাকে সমর্থন করবে, যাতে আরও বেশি দুর্ভোগ রোধ করা যায়।’

‎এর আগে, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরাইলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয় হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে তারা।

‎হামাসের পক্ষ থেকে ইতিবাচক জবাব জবাব আসার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরাইল এখন ‘সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত।’

‎বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব, যাতে যুদ্ধের সমাপ্তি ইসরাইলের  নির্ধারিত নীতিমালার আলোকে হয়—যা ট্রাম্পের যুদ্ধ শেষ করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo