• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎দুই বছরে গাজায় ৫৬২ ত্রাণকর্মী নিহত: জাতিসংঘ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজায় ইসরায়েলি হামলায় প্রায় দুই বছরে অন্তত ৫৬২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩ অক্টােবর) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দ্যুজারিক এ তথ্য নিশ্চিত করেন।

‎স্টেফান দ্যুজারিক জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) দেইর আল-বালাহ এলাকায় এক বিমান হামলায় আন্তর্জাতিক সংস্থা মেডেসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। হামলার সময় তারা এমএসএফের একটি হাসপাতালে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। খবর আনাদোলুর।

‎দ্যুজারিক আরও বলেন, “এটি গাজায় এমএসএফের ১৪তম কর্মীর মৃত্যু। নিহত ওই কর্মীর নাম ওমর হায়েক (৪২)। তিনি ২০১৮ সাল থেকে পেশাগত থেরাপিস্ট হিসেবে সংস্থাটির সঙ্গে কাজ করছিলেন।”

‎এমএসএফ এক বিবৃতিতে জানায়, নিহতসহ সকল কর্মী এমএসএফের পরিচিতি-চিহ্নিত ভেস্ট পরা অবস্থায় ছিলেন। সংস্থাটি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।

‎জাতিসংঘের মানবিক দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ত্রাণকর্মীদের মধ্যে ৩৭৬ জন জাতিসংঘের কর্মী।

‎দ্যুজারিক আরও জানান, উত্তর গাজায় পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় সামরিক অভিযান ও ভারী বোমাবর্ষণ মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে এবং অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলছে।

‎গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ উপত্যকায় চলছে তীব্র দুর্ভিক্ষ ও মহামারির আশঙ্কা।

‎গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo