ফাইল ছবি
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী রোববার এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এভাবে তৈরিকৃত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
আরও জানা গেছে, চিঠি পেয়ে কাটছাট করতে পারে অর্থ মন্ত্রণালয়। তারা যেটিতে অনুমোদন দেবে, সেই হারেই বাড়ি ভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।
গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসেম্বর সামন...
নিউজ ডেস্ক : দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দ...
নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...
নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...
নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...

মন্তব্য (০)