• সমগ্র বাংলা

চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার, ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতারসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সংযোগ সেতু মওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির প্রবণতা আকস্মিক হারে বৃদ্ধি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান শুরু করে।এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে চিলমারী থানার বাজার এলাকায় একজন ব্যক্তিকে রহস্যজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চোর চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য হিসেবে স্বীকার করেন এবং তার তথ্যের ভিত্তিতে চিলমারী থানা এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে মোট ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫), মোঃ রুবেল মিয়া (২৭)কে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত ৫ জন চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতারসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চিলমারী থানা পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান ও গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo