• জাতীয়

সাগরে ফের লঘুচাপ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশের ওপর তেমন প্রভাব ফেলবে না।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। যদিও সেটি ঘনীভূত হয়নি।

বৃহস্পতিবার সকালের বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর বলেছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পাশের উড়িশ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তবে এই লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারি বর্ষণ হতে পারে। 

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

মন্তব্য (০)





image

কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: পররাষ্ট্র ...

নিউজ ডেস্ক : জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবি...

image

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধ...

নিউজ ডেস্ক : প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজ...

image

ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২ দিন চট্টগ্রাম বাদে সব বিভ...

image

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছ...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ...

image

মাদকের বিস্তার ভয়াবহ, সরকারের কঠোর পদক্ষেপ জরুরি: শামসুজ...

নিউজ ডেস্ক : দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এ...

  • company_logo