• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টার আশা শিগগিরই ‘জুলাই সনদ’ সই করবে রাজনৈতিক দলগুলো

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

 

বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। জবাবে শেহবাজ শরিফ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগ এখন আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিচ্ছে।

প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা করেন, জাতীয় ঐকমত্য কমিশনসহ ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ‘জুলাই সনদ’ স্বাক্ষর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য।

সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও বৈঠকে মতবিনিময় হয়। বৈঠকের এক পর্যায়ে শেহবাজ শরিফ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ড. ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

মন্তব্য (০)





image

এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকা...

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাধ্যতামূলক ...

image

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে...

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ...

image

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতির...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...

image

ঢাকার ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

নিউজ ডেস্কঃ ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসে...

image

দেশের ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ দেশের ১৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দ...

  • company_logo