• সমগ্র বাংলা

বগুড়ায় আদালত থেকে পালালো জোড়া হত্যা মামলার আসামি, জেলা জুড়ে তোলপাড়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে যাওয়ায় সময় পালিয়েছে রফিকুল ইসলাম নামের জোড়া হত্যাকাণ্ডের এক আসামি।

সোমবার বিকেল আনুমানিক ৪ টার দিকে আদালতের পুলিশি নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে আসামী পালানোর এই ঘটনা ঘটে যাতে জেলা জুড়ে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, গত ৯ জুলাই দুপচাঁচিয়া জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ডাকাতির উদ্দেশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শশুর ও পুত্রবধূকে। সেই জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলো রফিকুল ইসলাম যিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও প্রদান করেছেন। যাকে নিয়মিত হাজিরার জন্য সোমবার সকালে দুপচাঁচিয়া-আদমদিঘী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছিল। হাজিরা শেষে বিকেলে আদালতের হাজতখানা থেকে রফিকুলসহ মোট ৬০ জন আসামিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার কোন এক সময় হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায় রফিকুল। যা দায়িত্বগত ৬ জন পুলিশ সদস্য বুঝতে পারে কারাগারে আসামি বুঝিয়ে দেয়ার সময় তখন ঘড়ির কাটায় বাজে আনুমানিক প্রায় পাঁচটা।

এ প্রসঙ্গে বগুড়া আদালত পুলিশের কেউ কথা না বললেও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন পলাতক রফিকুল ইসলাম ছিলেন দুপচাঁচিয়া চকপাড়ার নসির উদ্দিনের ছেলে এবং দুপচাঁচিয়ার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি। হাজিরা শেষে আদালতের হাজতখানা থেকে বিকেল অনুমান ৪টার পরে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় হ্যান্ডকাফ খুলে সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই তাদের একাধিক টিম অভিযান শুরু করেছে । এছাড়াও এই ঘটনার সুষ্ঠু তদন্তে ইতিমধ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটিও।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo