• লিড নিউজ
  • জাতীয়

দেশে অর্থায়নের অভাব থাকলেও ট্যাক্সের ওপর নির্ভর করলে চলবে না: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অর্থায়নের ঘাটতি থাকলেও শুধু ট্যাক্সের ওপর নির্ভর করে চলবে না। ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও ৭.২৫ শতাংশ হলেও ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। এর কারণ দেশের মানুষ ট্যাক্স দিলেও সেবা পায় না। ’
‎
‎তিনি বলেন, ‘সবাই ট্যাক্স কমাতে বলেন। এমন করা হলে সামনের দিনে বেতনভাতা দেয়াও কঠিন হয়ে পড়বে।’
‎
‎বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘বিশ্বের তুলনায় স্টক মার্কেটে আমাদের অবস্থা লন খুবই দুর্বল।’ বিনিয়োগের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে দাবিত হতে হবে।
‎
‎প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে।’
‎
‎বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাহিরে টাকা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo