• লিড নিউজ
  • জাতীয়

হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের ১ হাজার ৬৭৯ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া তাদের ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

বিএফআইইউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ৭ হাজার ৭৭৪ কোটি টাকার স্থাবর এবং ৩৯ হাজার ৩০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থগিত হওয়া ব্যাংক এবং বিও হিসাব পরবর্তীতে আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

এর আগে শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয়। 

পরে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির বিষয়ে বিএফআইইউ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে।

মন্তব্য (০)





image

এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকা...

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাধ্যতামূলক ...

image

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে...

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ...

image

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতির...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...

image

ঢাকার ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

নিউজ ডেস্কঃ ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসে...

image

দেশের ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ দেশের ১৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দ...

  • company_logo