ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের আরও তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তিন জেলা হলো- চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী।
রোববার (২১ জানুয়ারি) নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজ ডেস্ক : পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলি...
নিউজ ডেস্ক : জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযা...
নিউজ ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব...
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ ...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় অতিরিক্ত উ...

মন্তব্য (০)