• রাজনীতি

‎পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেই হবে না, আগামী নির্বাচনের পর জনগণই তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। 

‎খসরু বলেন, ‘ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তারা চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক।’

‎ইইউর প্রতিনিধিরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

‎আরও পড়ুন: পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রিজভী

‎তিনি বলেন, ‘পিআর চাইলেই হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন হলে জনগণই তা নির্ধারণ করবে। আর যদি কেউ চায়ও, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পর সংসদে পাস করাতে হবে।’

‎বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে ইইউ প্রতিনিধি দলকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দেশের আগামী নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।’ আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন নজরুল ইসলাম।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo