• রাজনীতি

‎দুর্গাপূজাকে ঘিরে যেকোনো হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজাকে ঘিরে যেকোনো ধরণের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

‎মির্জা ফখরুল বলেন, কখনো কখনো স্বার্থান্বেষী মহল সুদুরপ্রসারী চক্রান্তের মাধ্যমে জাতির ভেতরে সাম্প্রদায়িক বিভাজনের রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরি করে। তারা অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে।

‎বিবৃতিতে তিনি আরও বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে কেউ যাতে চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ হতে পারে। এ সময় পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার কোথাও বলেন তিনি।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo