• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে চারটি গরু চুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে রাতের আঁধারে গরু চুরির ঘটনা ঘটেছে। গেল ভোড়রাতে ওই ইউনিয়নের বোচাপুকুর চৌকিদার পাড়া এলাকার দীনে বন্ধুর ছেলে পরিমলের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। পরিমল একজন শ্রমিক। 

পরিমল ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর গরুগুলো গোয়ালঘরে রাখার পর দরজা তালাবদ্ধ করে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পরেন। রাতে অজ্ঞাতনামা চোরেরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় নিঃস্ব এখন পরিমল। পরিমলের দাবি চারটি গরুর বিক্রয়মূল্য কমপক্ষে আড়াই লাখ টাকা। 

পরিমলের মা চকচকি বালা জানায়, ভোড় সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান, গোয়ালঘর থাকা ৪টি গরু নেই। পরে সবাইকে বিষয়টি জানান। এতে হতাশ হয়ে পরেন পরিবারের সবাই। 

এ বিষয়ে নারগুন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুলিয়াত তাসমিন জানান, গরুগুলো চুরি হয়েছে জানতে পেরেছি। কস্ট করে লালন পালন করা গরুগুলো চুরি হওয়ায় পরিবারটি নিঃস্ব হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগীতা করা হবে। আর গরু চুরির বিষয়ে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo