• শিক্ষা

ঢাবির ক্যান্টিন-দোকানকে হল ভিপি-জিএসের জরিমানা, যা বললেন প্রক্টর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের টিনশেডের ক্যান্টিনে টেস্টিং সল্টের উপস্থিতি থাকায় এক হাজার টাকা জরিমানা করেছেন হলের নবনির্বাচিত জিএস খালেদ হাসান।

রোববার হলের ক্যান্টিন পরিদর্শনকালে টেস্টিং সল্টের উপস্থিতি নজরে আসে খালেদ হাসানের। পরে এটিকে কেন্দ্র করে তিনি ক্যান্টিন মালিককে এক হাজার টাকা জরিমানার একটি নোটিশ দেন।

তিন দিনের মধ্যে জরিমানা পরিশোধসহ হল প্রশাসনের কাছে জবাবদিহির কথাও উল্লেখ রয়েছে নোটিশে।

এ ঘটনার পর খালেদ হাসান তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, টিনশেড ক্যান্টিনের মোস্তফা ভাইয়ের দোকানে ক্ষতিকর টেস্টিং সল্ট পাওয়ায় ১০০০ টাকা জরিমানাসহ তিন কার্যদিবসের মধ্যে হল সংসদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ঢাবির সূর্যসেন হলের একটি দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন হলটির নবনির্বাচিত ভিপি আজিজুল হক।

গত শুক্রবার সূর্যসেন হলের ওই দোকানিকে তিন হাজার টাকা জরিমানার একটি চুক্তিনামাও সই করা হয়।

হল সংসদের ভিপি ও দোকানি ওবায়দুল হকের সই করা ওই চুক্তিনামায় লেখা হয়, এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। তিন দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে।

ভিপি আজিজুল হক বলেন, আমরা প্রথমে খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে দোকানদার অস্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হতে দোকানে তল্লাশি চালালে একটি পলিথিনে এক কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই। তখন দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।

হল সংসদ নেতাদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জরিমানা তারা করতে পারে না। এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমে করবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এটিই তো তাদের কাজ। তবে সেটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করতে হবে। 

 

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo