• লিড নিউজ
  • শিক্ষা

রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ জন

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৯ জন এবং ছেলেদের ১টি হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

‎বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, বিজয়-২৪ হলে ৩ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন রয়েছেন। এছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১টি করে ৩টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে, পদগুলো ফাঁকা থাকবে।

‎পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বলেন, ‘যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।’

‎এ দিকে নির্বাচন কমিশনের তথ্য মতে এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এছাড়া হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্...

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা...

image

‎২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচ...

image

‎স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

নিউজ ডেস্কঃ রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী বাংলাদেশ...

image

অভাবের মাঝেও শিক্ষার আলো ছড়াচ্ছে কলেজ পাড়ার টাঙ্গন প্রাথম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্রের ৯ নং ওয়ার...

image

‎বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে...

  • company_logo